জাতীয়
ছবি: সংগৃহীত

নির্বাচন ও গণভোট ঘিরে প্রস্তুতি জোরদার করছে ইসি, বিশেষ বৈঠক অনুষ্ঠিত।

নিজেস্ব প্রতিবেদক:

আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আয়োজন সামনে রেখে প্রস্তুতিমূলক তৎপরতা বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই প্রক্রিয়ার অংশ হিসেবে নির্বাচনী ব্যবস্থাপনা, সমন্বয় ও করণীয় নির্ধারণে বুধবার একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছে কমিশন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে বৈঠকটি শুরু হয়।

বৈঠকে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, বেগম তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ উপস্থিত ছিলেন। পাশাপাশি ইসি সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও সভায় অংশ নেন।

নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনিক প্রস্তুতি, মাঠপর্যায়ের কার্যক্রম এবং কমিশনের অভ্যন্তরীণ সমন্বয় জোরদার করার বিষয়ে সভায় আলোচনা হয়েছে বলে জানা গেছে।

মতামত দিন