জাতীয়
ছবি: সংগৃহীত

বিক্রি বা হস্তান্তরের আগে মোবাইল ফোন নিবন্ধন বাতিল করতে হবে: বিটিআরসি।

নিজেস্ব প্রতিবেদক:

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ঘোষণা করেছে, ব্যবহৃত মোবাইল ফোন বিক্রি বা অন্যকে হস্তান্তরের আগে অবশ্যই তার নিবন্ধন বাতিল করতে হবে।

বিটিআরসির স্পেকট্রাম বিভাগ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানায়, ‘ন্যাশনাল ইক্যুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর)’ সিস্টেম পূর্ণরূপে কার্যকর হওয়ার পর এই নির্দেশনা জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ১ জানুয়ারি থেকে দেশে সচল থাকা সব মোবাইল ফোন স্বয়ংক্রিয়ভাবে এনইআইআর সিস্টেমে নিবন্ধিত হয়েছে। এটি অবৈধ বা চোরাই মোবাইল ব্যবহারের উপর নজরদারি নিশ্চিত করবে।

বিটিআরসি আরও জানায়, মোবাইল ফোনের সিম পরিবর্তন, হস্তান্তর বা বিক্রির আগে ডি-রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করা আবশ্যক। এই প্রক্রিয়ায় হ্যান্ডসেটটি সংশ্লিষ্ট জাতীয় পরিচয়পত্র (এনআইডি) থেকে অবমুক্ত করতে হবে। ডি-রেজিস্ট্রেশনের জন্য সিম ক্রয়ের সময় ব্যবহৃত ডকুমেন্টের শেষ চারটি সংখ্যা প্রয়োজন হবে।

বিস্তারিত তথ্যের জন্য ব্যবহারকারীরা বিটিআরসির ওয়েবসাইট neir.btrc.gov.bd দেখতে পারেন। এছাড়া কল সেন্টার ১০০ বা সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ার সেন্টারের মাধ্যমে সহায়তা নেওয়া যাবে।

মতামত দিন