শবে বরাত উপলক্ষে দেশ ও বিদেশের মুসলিমদের শুভেচ্ছা প্রধান উপদেষ্টার।
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) শবে বরাত উপলক্ষে জানান, হিজরি শাবান মাসের ১৪ তারিখের রাত মুসলিমদের জন্য অত্যন্ত মর্যাদাপূর্ণ। এই রাতকে আত্মশুদ্ধি, নেক আমল ও পাপমোচনের অনন্য সুযোগ হিসেবে বিবেচনা করা হয়।
তিনি বলেন, মহান আল্লাহ্ এই রাতে বান্দাদের প্রতি বিশেষ করুণাময় হন এবং তাদের ভুল-ত্রুটি মাফ করার সুযোগ দেন। তাই শবে বরাতকে সৌভাগ্যের রাত হিসেবে মনে করা হয়।
প্রফেসর ইউনূস বলেন, নামাজ, দান-সদকা, ইবাদত ও তওবা করে মানুষ আল্লাহর নৈকট্য লাভ করতে পারে। নেক কাজের মাধ্যমে জীবনকে পবিত্র করা সম্ভব।
তিনি আরও সতর্ক করেছেন, অনাচার, বিদ্বেষ ও হিংসা পরিহার করে সমাজে শান্তি, সংহতি এবং মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখার। এই রাতে সবার জন্য শান্তি, নিরাপত্তা এবং কল্যাণ কামনা করেছেন তিনি।

মতামত দিন