জাতীয়
ছবি: সংগৃহীত

রাজবাড়ীতে শাহ মখদুম ফেরিতে আগুন।

নিজেস্ব প্রতিবেদক:

রাজবাড়ীর গোয়ালন্দে দৌলতদিয়া ৪ নম্বর ফেরিঘাটে শাহ মখদুম ফেরিতে সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ৪০ মিনিটে আগুনের ঘটনা ঘটেছে। এতে যাত্রীদের মধ্যে তল্লাশি ও আতঙ্কের সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাইলেন্সার পাইপ থেকে আগুন বের হতে শুরু করলে প্রথমে পরিস্থিতি স্বাভাবিক মনে হলেও কিছুক্ষণ পরই আগুন বৃদ্ধি পায়। দ্রুত প্রতিক্রিয়া হিসেবে ফেরির যানবাহনগুলোকে নিরাপদ স্থানে সরানো হয়।

গোয়ালন্দ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। টিম লিডার আব্দুল বাসাত খান জানিয়েছেন, আগুন নেভানো সম্ভব হয়েছে এবং বড় ধরনের ক্ষতি হওয়া থেকে রক্ষা পাওয়া গেছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ময়লা পরিষ্কার করার সময় সাইলেন্সারের ধোঁয়া থেকে আগুন বের হয়। দ্রুত পদক্ষেপ নেওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং যাত্রীদের কোনো শারীরিক ক্ষতি হয়নি।

মতামত দিন