জাতীয়
ছবি: সংগৃহীত

ইডিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. আ. সামাদ মৃধার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা।

নিজেস্ব প্রতিবেদক:

রাষ্ট্র পরিচালিত ফার্মাসিউটিক্যালস এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের (ইডিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মো. আ. সামাদ মৃধাকে বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ সোমবার এ নির্দেশ দেন।

আদালতের সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের পক্ষ থেকে সহকারী পরিচালক নুরুল ইসলাম আদালতে জানান, সামাদ মৃধার বিরুদ্ধে কোটি কোটি টাকার অবৈধ অর্থ বিদেশে পাচারের অভিযোগে অনুসন্ধান চলছে। অভিযোগ অনুযায়ী, তিনি ইডিসিএলের বিভিন্ন টেন্ডার বাণিজ্য ও ক্রয়-সংক্রান্ত লেনদেনের মাধ্যমে অর্থ আত্মসাৎ করে তা বিদেশে পাঠানোর চেষ্টা করছেন।

আদালত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত ব্যক্তি বিদেশে গেলে অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ কারণেই তার বিদেশ যাত্রা রোধ করা অত্যন্ত জরুরি। আদালত এই আবেদনের পরিপ্রেক্ষিতে নিষেধাজ্ঞা মঞ্জুর করেছেন।

মতামত দিন