পেট্রোবাংলার পরিচালক রফিকুল ইসলামের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা।
দুদকের অনুসন্ধান চলাকালীন পেট্রোবাংলার পরিচালক রফিকুল ইসলামের বিদেশে যাত্রা সীমাবদ্ধ করেছেন আদালত।
ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ সোমবার এই আদেশ দেন।
দুদকের পক্ষ থেকে সহকারী পরিচালক পিয়াস পাল আদালতে জানান, রফিকুল ইসলাম বিরুদ্ধে দুর্নীতি, অবৈধ গ্যাস সংযোগ ও পুনঃসংযোগ, বিল মওকুফ, নিয়োগ এবং বিদেশিদের কাছে দেশের গ্যাস সংক্রান্ত তথ্য বিক্রির অভিযোগ রয়েছে। অভিযোগে বলা হয়, এসব কর্মকাণ্ডের মাধ্যমে তিনি প্রায় ১০০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন।
আদালত প্রতিবেদনে বলা হয়েছে, অনুসন্ধানের স্বার্থে এবং অভিযুক্ত ব্যক্তি বিদেশে পালাতে না পারে সেজন্য তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করা প্রয়োজন। আদালত দুদকের আবেদনের ভিত্তিতে এ নির্দেশনা মঞ্জুর করেছেন।
মতামত দিন