ফাওজুল কবির খানের মোবাইল নম্বর হ্যাক।
বিদ্যুৎ ও জ্বালানি খাতের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের একটি মোবাইল নম্বর অননুমোদিতভাবে ব্যবহারের তথ্য পাওয়া গেছে। বিষয়টি জানিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক সংক্ষিপ্ত বার্তায় ফাওজুল কবির খান জানান, তার পরিচয়ে কেউ যদি অর্থ বা আর্থিক সহায়তা চায়, তাহলে সেটিকে প্রতারণা হিসেবে বিবেচনা করতে হবে। তিনি স্পষ্ট করেন, ব্যক্তিগত বা দাপ্তরিক কোনো কারণেই তিনি কারও কাছে অর্থ সহায়তা চাইছেন না।
এই ঘটনায় ভুল তথ্য বা ভুয়া অনুরোধে সাড়া না দিতে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকে মুহাম্মদ ফাওজুল কবির খান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পাশাপাশি সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন।
মতামত দিন