জাতীয়
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ সংসদ নির্বাচনে দায়িত্বে ৩২ নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ৮টি বিভাগে পদায়ন।

নিজেস্ব প্রতিবেদক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রমে সহায়তার জন্য ৩২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ৮টি বিভাগের মধ্যে দায়িত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-২ শাখার উপসচিব মোহাম্মদ নুর এ আলমের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই পদায়ন নিশ্চিত করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নির্বাচনের আচরণবিধি যথাযথভাবে পালনের লক্ষ্যে ভোটগ্রহণের দুই দিন পর্যন্ত বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তাদের মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা সহ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

বিভাগ অনুসারে পদায়ন করা ম্যাজিস্ট্রেটদের সংখ্যা হলো—ঢাকা ৭, চট্টগ্রাম ৫, খুলনা ৪, রাজশাহী ৪, বরিশাল ৩, সিলেট ২, রংপুর ৩ এবং ময়মনসিংহ ৪ জন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, এই দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়োগ করা হবে সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারের মাধ্যমে এবং পরে তারা জেলা ম্যাজিস্ট্রেট বা রিটার্নিং অফিসারের কাছে যোগদান করবেন। মোবাইল কোর্ট পরিচালনার যাবতীয় তথ্য ও কার্যক্রম প্রতিদিন নির্ধারিত ফরম্যাটে জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং অফিসারের নিকট পাঠাতে হবে।

মতামত দিন