নির্বাচনী প্রচারে পোস্টার ব্যবহার নিষিদ্ধ, রিটার্নিং অফিসারদের কড়া নির্দেশ ইসির
নির্বাচনী পরিবেশ শৃঙ্খল রাখতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রচারণায় পোস্টার নিষিদ্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে মাঠ প্রশাসনকে।
ইসি কর্মকর্তারা বলছেন, প্রচারণায় লিফলেট বা হ্যান্ডবিল ব্যবহার করা গেলেও পোস্টার, ব্যানার, ফেস্টুন কিংবা বিলবোর্ড ব্যবহারের অনুমতি নেই। এ নির্দেশ অমান্য হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ জন্য জেলার রিটার্নিং অফিসারদের বলা হয়েছে—নিজ নিজ এলাকায় নজরদারি জোরদার করতে এবং প্রার্থীদের পাশাপাশি স্থানীয় প্রিন্টিং প্রেসগুলোকে আগেভাগেই সতর্ক করতে।
নির্বাচন কমিশনের মতে, পোস্টারমুক্ত প্রচারণা নিশ্চিত করা গেলে পরিবেশগত ক্ষতি কমবে এবং নির্বাচনী আচরণ বিধির বাস্তব প্রয়োগ সম্ভব হবে।
মতামত দিন