উত্তরার কাঁচাবাজারে আগুন।
নিজেস্ব প্রতিবেদক:
রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে একটি কাঁচাবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা ৫টা ৩৮ মিনিটে ফায়ার সার্ভিসে খবর আসে।
প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও দুটি ইউনিট যোগ দেওয়ায় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণের প্রচেষ্টা জোরদার করা হয়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আছে। তবে আগুন লাগার সঠিক কারণ এবং কোনো হতাহতের খবর এখনও পাওয়া যায়নি।
মতামত দিন