জাতীয়
ছবি: সংগৃহীত

মিয়ানমারের দিক থেকে ছোড়া গুলিতে টেকনাফ সীমান্তে দুই কিশোর গুলিবিদ্ধ।

নিজেস্ব প্রতিবেদক:

টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের নাফ নদ তীরে মঙ্গলবার সকালে দুই কিশোর গুলিবিদ্ধ হন। স্থানীয় সূত্র জানাচ্ছে, ঘটনাটি ঘটে মিয়ানমারের দিক থেকে ছোড়া গুলির কারণে।

ঘটনায় আহত হয়েছেন কানজর পাড়া এলাকার শেখ কামালের ছেলে সোহেল (১৫) এবং একই এলাকার মোহাম্মদ ইউনুছের ছেলে ওবায়দুল্লাহ (১৪)। তারা নাফ নদ সংলগ্ন কেওড়া বাগান থেকে লাকড়ি তুলতে যাওয়ার সময় গুলিতে আঘাতপ্রাপ্ত হন।

আহতদের উদ্ধার করে স্থানীয়রা দ্রুত উখিয়া কুতুপালং এমএসএফ হাসপাতালে নেন। চিকিৎসকরা তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন।

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক খোকন কান্তি রুদ্র বলেন, বিষয়টি তদন্তাধীন এবং ঘটনার প্রকৃত কারণ নির্ধারণের চেষ্টা চলছে।

মতামত দিন