জাতীয়
ছবি: সংগৃহীত

কারা সদস্যদের একমাত্র দায়িত্ব জনগণের সেবা, ব্যক্তিগত স্বার্থের নয় – স্বরাষ্ট্র উপদেষ্টা।

নিজেস্ব প্রতিবেদক:

কাশিমপুর কারাগারে মঙ্গলবার ৬৩তম মহিলা কারারক্ষী ব্যাচের বুনিয়াদি প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, কারা সদস্যদের কাজ কখনো ব্যক্তিগত স্বার্থ বা রাজনৈতিক উদ্দেশ্যের জন্য হতে পারবে না।

সরকারি বেতনপ্রাপ্ত এই কর্মকর্তারা শুধুমাত্র জনগণের সেবা ও কল্যাণে নিয়োজিত।

উপদেষ্টা আরও সতর্ক করেন, দুর্নীতি কেবল অর্থনৈতিক ক্ষতি ঘটায় না, এটি সরকারি প্রতিষ্ঠানের ভিতও ক্ষয় করে এবং জনগণের বিশ্বাসকে দূর্বল করে। কোনো সদস্য যদি স্বার্থপর বা লোভীভাবে কাজ করে, তাহলে তিনি আইন ভাঙার পাশাপাশি রাষ্ট্রের ভিত্তিকে দুর্বল করে।

তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশে বলেন, এ ব্যাচের সদস্যরা তাদের ক্যারিয়ারের প্রতিটি পর্যায়ে সততা, নিষ্ঠা ও দক্ষতা বজায় রাখবেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি উল্লেখ করেন, নির্বাচনের সময় কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি হবে না। যারা দেশের বাইরে পালিয়ে আছে, তারা আইনের আওতায় আসে না, এবং সরকার তাদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা চালাবে।

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কারা মহাপরিদর্শক, অতিরিক্ত মহাপরিদর্শক, কারা কমান্ড্যান্ট, গাজীপুরের পুলিশ কমিশনার, জেলা প্রশাসক এবং অন্যান্য উর্ধ্বতন সরকারি কর্মকর্তারা। অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীরা কুচকাওয়াজ, শারীরিক দক্ষতা ও অস্ত্রবিহীন আত্মরক্ষার প্রদর্শন দেখান। কৃতিত্বের ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয়।

মতামত দিন