জাতীয়
ছবি: সংগৃহীত

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু।

নিজেস্ব প্রতিবেদক:

গাজীপুরে রেললাইনে ঘটে যাওয়া এক ভয়াবহ দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার সকালে মহানগরীর পূবাইল এলাকায় চলন্ত ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তারা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, সকালে রেলপথ পার হওয়ার সময় অসতর্কতার মধ্যে একটি ট্রেনের ধাক্কায় তিনজন কাটা পড়েন। দুর্ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। প্রাথমিকভাবে জানা গেছে, নিহতদের মধ্যে একই পরিবারের দুইজন রয়েছেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার ও পরিস্থিতি পর্যালোচনা করে। দুর্ঘটনার সঠিক কারণ এবং নিহতদের পরিচয় নিশ্চিত করতে তদন্ত চলছে।

পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, সকালে ট্রেন দুর্ঘটনার সংবাদ পাওয়ার পর পুলিশ সেখানে পাঠানো হয়েছে। কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে এবং নিহতরা কারা—এসব বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন