জাতীয়
ছবি: সংগৃহীত

বাগেরহাট রামপাল বিদ্যুৎকেন্দ্রের ৯ ভারতীয় কর্মকর্তার অনুমতি ছাড়াই দেশত্যাগ।

নিজেস্ব প্রতিবেদক:

বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে (বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড, বিআইএফপিসিএল) কর্মরত নয়জন ভারতীয় কর্মকর্তা অনুমতি ছাড়া হঠাৎ দেশত্যাগ করেছেন। কর্তৃপক্ষ আজ (২৫ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছে।

বিআইএফপিসিএল জানায়, কেন্দ্রটিতে চাকরি করা সকল ভারতীয় কর্মকর্তার মধ্যে ১৬ জন ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন। এর মধ্যে সাতজন পূর্বেই চলে গেছেন এবং বাকি নয়জন শনিবার হঠাৎ বিদ্যুৎকেন্দ্র ত্যাগ করেন। জানা গেছে, তারা কেউই ছুটি বা অনুমতি নেননি।

কর্তৃপক্ষের বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রয়োজনীয় যোগাযোগ বজায় রাখছেন ব্যবস্থাপনা পরিচালক, তবে কেন্দ্রের সব ভারতীয় কর্মকর্তার অনুপস্থিতি লক্ষ্য করা গেছে।’

চলতি দল থেকে চলে যাওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন এনটিপিসির (ন্যাশনাল থার্মাল পাওয়ার কোম্পানি) কর্মকর্তারা—জি এম সিউজ প্রতিম বর্মন, জিএম বিশ্বজিৎ মণ্ডল, জিএম এন-সুরায়া প্রকসা রায়, এজি এম কেসাবা পলাকী, ডিজিএম সুরেয়া কান্ত মন্দেকার, ডিজি এম সুরেন্দ্র লম্বা, এ জি এম পাপ্পু লাল মিনা, ডিজি এম অর্নিবান সাহা এবং সিএফ ও ইমানুয়েল পনরাজ দেবরাজ।

বিআইএফপিসিএল সূত্র জানিয়েছে, কেন্দ্রটির স্বাভাবিক কার্যক্রমে কোনো তাত্ক্ষণিক প্রভাব পড়েনি, তবে প্রশাসন এ বিষয়টি মনিটর করছে।

মতামত দিন