জাতীয়
ছবি: সংগৃহীত

জরুরি মেরামতের কারণে সোমবার যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

নিজেস্ব প্রতিবেদক:

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিভিন্ন এলাকায় জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামীকাল (২৬ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি জানায়, বিজেস্বর, ভাদুঘর, কাউতলী, পাইকপাড়া, মেড্ডা, নাটাই, গোকর্ণঘাট, বিরাসার, ঘাটুরা এবং আশেপাশের এলাকা সাময়িকভাবে গ্যাসের সুবিধা পাচ্ছে না।

কোম্পানির পক্ষ থেকে গ্রাহকদের তৎকালীন অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে এবং তারা দ্রুত কাজ সম্পন্ন করে গ্যাস সরবরাহ পুনরায় চালু করার আশ্বাস দিয়েছেন।

মতামত দিন