জাতীয়
ছবি: সংগৃহীত

যশোরে সাবেক ছাত্রলীগ নেতার প্যারোলে মুক্তি নিয়ে বিভ্রান্তি; ডিসি কার্যালয় ব্যাখ্যা।

নিজেস্ব প্রতিবেদক:

যশোরে সাবেক ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী ও সন্তানের মৃত্যুর পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্যারোলে মুক্তির গুজব ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে জেলা প্রশাসকের কার্যালয় শুক্রবার (২৫ জানুয়ারি) সরাসরি ব্যাখ্যা দিয়েছে।

ডিসি কার্যালয়ের মিডিয়া সেলের বরাতে জানানো হয়েছে, ১৫ ডিসেম্বর বাগেরহাট কারাগার থেকে জুয়েল হাসান সাদ্দামকে যশোর কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। পরিবারের পক্ষ থেকে জেলা ম্যাজিস্ট্রেট বা কারাগার কর্তৃপক্ষকে লিখিতভাবে কোনো প্যারোলে মুক্তির আবেদন করা হয়নি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিবারের সদস্যরা সময় স্বল্পতার কারণে প্যারোলে আবেদন না করে মরদেহ কারা ফটকে দেখার ব্যবস্থা করেছেন। সামাজিক মাধ্যমে ভাইরাল কিছু ছবি ও চিঠি যা বন্দির স্ত্রীকে কারাগারে দেখানো হয়েছে, তা সত্য নয় এবং কেন্দ্রীয় কারাগারের সঙ্গে সম্পর্কিত নয়।

কারা কর্তৃপক্ষ জানিয়েছেন, পরিবারের মৌখিক অনুরোধের ভিত্তিতে ঊর্ধ্বতনদের সঙ্গে যোগাযোগ করে মানবিক কারণে মরদেহ প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে।

মতামত দিন