আজ দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
গ্যাস লাইনে জরুরি কারিগরি কাজের কারণে বুধবার কয়েক ঘণ্টা নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলার একাধিক এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিতাস গ্যাস সূত্রে জানা গেছে, পঞ্চবটি-মুক্তারপুর সেতু সংযোগ সড়ক উন্নয়ন প্রকল্পের সঙ্গে সমন্বয় করে গ্যাস পাইপলাইনের মেরামত ও প্রতিস্থাপন কাজ করা হবে।
গ্যাস না থাকা এলাকাগুলোর মধ্যে রয়েছে—নারায়ণগঞ্জ সদর, সিদ্ধিরগঞ্জ, ফতুল্লা, পাগলা, দেলপাড়া, মৌচাক, পঞ্চবটি ও মুক্তারপুর অঞ্চল। এসব এলাকার আশপাশের গ্রাহকরাও চাপ কমে যাওয়ার কারণে সমস্যায় পড়তে পারেন। তবে আদমজী ইপিজেড এলাকায় গ্যাস সরবরাহ স্বাভাবিক থাকবে।
গ্যাস বিতরণকারী প্রতিষ্ঠানটি জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হলে সন্ধ্যার পর পর্যায়ক্রমে সরবরাহ স্বাভাবিক করা হবে।

মতামত দিন