জাতীয়
ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমানের পরিবারের আবাসনের জন্য ১ কোটি টাকার অনুদান।

নিজেস্ব প্রতিবেদক:

সরকারি তহবিল থেকে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির পরিবারের আবাসনের জন্য এক কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের আবেদনকে স্বীকৃতি দিয়ে অর্থ মন্ত্রণালয় মঙ্গলবার অনুমোদন দিয়েছে এই অর্থের বরাদ্দের।

বরাদ্দের মাধ্যমে পরিকল্পিত বাড়ি নির্মাণ প্রকল্পে দ্রুত কাজ শুরু করার সুযোগ তৈরি হবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, তহবিল ছাড়ার পর প্রক্রিয়াটি সময়মতো সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে নির্ধারিত সময়ে আবাসন নির্মাণ শেষ হয়।

গৃহায়ণ মন্ত্রণালয়ের সূত্রে জানা যায়, বরাদ্দকৃত অর্থ প্রকল্প বাস্তবায়নের জন্য সরাসরি ব্যবহার করা হবে এবং অর্থের খাত-খাত হিসাব নিয়মিত নজরদারিতে থাকবে।

মতামত দিন