শাবিপ্রবিতে শাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ।
নিজেস্ব প্রতিবেদক:
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনকে দ্রুত আয়োজিত করার দাবি নিয়ে শিক্ষার্থীরা সোমবার (১৯ জানুয়ারি) মহাসড়ক অবরোধ করেছেন। এই আন্দোলন শুরু হয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নির্বাচনে দায়িত্ব পালন না করার ঘোষণা এবং হাইকোর্টের রিটে চার সপ্তাহের জন্য নির্বাচন স্থগিতের রায়ের পর।
সকালে শিক্ষার্থীরা ভিসি ভবনের সামনে বিক্ষোভ মিছিল করেন। এরপর তারা বিশ্ববিদ্যালয়ের মূল গেটের সামনেই মহাসড়ক বন্ধ করে দেন। শিক্ষার্থীদের এই পদক্ষেপ চলমান অবস্থায় রয়েছে, এবং তারা এখনও তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

মতামত দিন