জাতীয়
ছবি: সংগৃহীত

ঢাকায় অটোরিকশাচালকদের আন্দোলন: দাবি মেনে অবরোধ প্রত্যাহার

নিজেস্ব প্রতিবেদক:

ঢাকার বিভিন্ন সড়কে ব্যাটারিচালিত চিকন চাকার অটোরিকশা ও ভ্যান চলাচলের অনুমতি না পাওয়ায় এবং আকিজ কোম্পানির মোটা চাকার তিন প্রকার অটোরিকশা বিক্রির বিষয়ে অনিশ্চয়তা থাকায় অটোরিকশাচালকরা গতকাল দীর্ঘ বিক্ষোভে অংশ নিয়েছিলেন।

আজ দুপুরে সরকারি আশ্বাস পাওয়ার পর তারা আন্দোলন স্থগিত করে যান চলাচল স্বাভাবিক করেছেন।

অবরোধ প্রত্যাহারের পর কুড়িল থেকে বাড্ডা ও রামপুরা পর্যন্ত যানজট দূর হয়।

চালকরা জানিয়েছেন, যদি আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত তাদের দাবিগুলো পূরণ না হয়, তবে তারা ১ ফেব্রুয়ারি থেকে আবারও আন্দোলন শুরু করবেন। পুলিশ প্রশাসনও তাদের চলাচলে কোনো বাধা প্রদান করবে না বলে প্রতিশ্রুতি দিয়েছেন।

সকালে বাড্ডার ফুজি টাওয়ারে অবরোধ শুরু হয়। আন্দোলনকারীরা জানিয়েছিলেন, সরকারি ব্যবস্থা না নেওয়া হলে বিক্ষোভ দীর্ঘস্থায়ী হবে।

মতামত দিন