জাতীয়
ছবি: সংগৃহীত

ঢাকা-বরিশাল মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৬।

নিজেস্ব প্রতিবেদক:

মাদারীপুর সদর উপজেলার ঘটকচর এলাকায় রোববার (১৮ জানুয়ারি) বিকেল ৫টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে একটি যাত্রীবাহী বাস ইজিবাইক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন, পরে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজন মারা যান।

আহত হয়েছেন অন্তত ১০ জন।

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে—শকুনি এলাকার পান্নু মুন্সী (৫০), ঘটকচর এলাকার রুমান (২৫) এবং কুনিয়া দক্ষিণ পাড়ার সাগর (২৬)। বাকিদের নাম এখনও নিশ্চিত হয়নি। আহতদের মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি আবুল কালাম আজাদ জানান, দুর্ঘটনার পর মহাসড়কে সাময়িক যান চলাচল বন্ধ হয়েছিল। ফায়ার সার্ভিস ও পুলিশের সহায়তায় পরে সড়ক পুনরায় সচল হয়। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে এবং প্রাথমিক তদন্ত চলছে।

মতামত দিন