জাতীয়
ছবি: সংগৃহীত

ভোটের প্রস্তুতি যাচাইয়ে সারাদেশে ইইউর ৫৬ পর্যবেক্ষক মোতায়েন।

নিজেস্ব প্রতিবেদক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের সামগ্রিক পরিবেশ ও প্রস্তুতি পর্যবেক্ষণে বাংলাদেশজুড়ে ৫৬ জন পর্যবেক্ষক পাঠিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

শনিবার (১৭ জানুয়ারি) ঢাকায় এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের উপ-প্রধান পর্যবেক্ষক ইন্তা লাসে।

তিনি বলেন, নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা মূল্যায়নে এসব পর্যবেক্ষক তথ্যভিত্তিক পর্যবেক্ষণ চালাবেন।

ইইউর পর্যবেক্ষক দল নির্বাচন কমিশনের কার্যক্রম, রাজনৈতিক দল ও প্রার্থীদের কর্মকাণ্ড, পাশাপাশি সুশীল সমাজ ও দেশীয় নাগরিক পর্যবেক্ষকদের সঙ্গে মতবিনিময় করবে বলে জানান তিনি।

ইন্তা লাসে আরও বলেন, পর্যবেক্ষকরা দেশের সব ৬৪ জেলায় শহর ও গ্রাম—উভয় পর্যায়েই কাজ করবেন। ভোটের তারিখ যত ঘনিয়ে আসবে, ততই মিশনে যুক্ত হবেন আরও ৯০ জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক। এতে করে নির্বাচনের দিন মাঠপর্যায়ে ইইউর মোট পর্যবেক্ষকের সংখ্যা প্রায় দুই শতাধিক হবে।

নির্বাচন শেষে ঢাকায় আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রাথমিক পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ করবে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশন।

মতামত দিন