জাতীয়
ছবি: সংগৃহীত

রাজবাড়ীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যার চেষ্টা, দুই পা বিচ্ছিন্ন।

নিজেস্ব প্রতিবেদক:

রাজবাড়ী গোয়ালন্দে এক যুবক চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গুরুতর আহত হয়েছেন। ঘটনাস্থলেই তার দুই পা কেটে গেছে।

আহত ব্যক্তিকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) সকালে গোয়ালন্দ বাজার রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। আহত যুবকের নাম মো. রফিকুল ইসলাম (৪০)। তিনি গোয়ালন্দ উপজেলার নতুন পাড়া এলাকার মৃত শামছুর রহমান মিয়ারের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, সকাল সাড়ে ৭টার দিকে দৌলতদিয়া ঘাট থেকে ছেড়ে আসা কুষ্টিয়া পোড়াদাহগামী শাটল ট্রেন ক্রসিংয়ের কাছে পৌঁছালে রফিকুল ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে ট্রেনের নিচে কেটে তার দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়।

গোয়ালন্দ উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার মো. ইয়াহিয়া জানিয়েছেন, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। গোয়ালন্দঘাট রেলওয়ে পুলিশের ইনচার্জ আব্দুর রাজ্জাকও বলেন, রেল ক্রসিং পার হওয়ার সময় ঘটেছে এই দুঃখজনক ঘটনা।

আহত রফিকুল বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা সম্পর্কে মেডিকেল সূত্রের পক্ষ থেকে বিস্তারিত এখনও জানা যায়নি।

মতামত দিন