জাতীয়
ছবি: সংগৃহীত

পাসপোর্ট সূচকে পাঁচ ধাপ উন্নতি, ভিসা ছাড়াই ৩৭ দেশে ভ্রমণের সুযোগ বাংলাদেশিদের।

নিজেস্ব প্রতিবেদক:

বাংলাদেশ বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। হেনলি অ্যান্ড পার্টনার্সের সাম্প্রতিক প্রকাশিত তালিকায় পাঁচ ধাপ এগিয়ে বাংলাদেশ এখন ৯৫তম স্থানে অবস্থান করছে।

এর ফলে বাংলাদেশি নাগরিকরা বর্তমানে ৩৭টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারবেন।

২০২৫ সালের অক্টোবরে একই সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১০০তম। লন্ডনভিত্তিক হেনলি অ্যান্ড পার্টনার্স আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা আইএটিএ (IATA)-এর তথ্যের ভিত্তিতে প্রতিবছর এই পাসপোর্ট সূচক প্রকাশ করে।

বাংলাদেশিরা ভিসা ছাড়া ভ্রমণ করতে পারবে যেসব দেশে, তার মধ্যে রয়েছে— বার্বাডোস, ভুটান, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস, বুরুন্ডি, কম্বোডিয়া, কেপ ভার্দে আইল্যান্ডস, কোমোরো, কুক আইল্যান্ডস, জিবুতি, ডোমিনিকা, ফিজি, গ্রেনাডা, গিনি-বিসাউ, হাইতি, জ্যামাইকা, কেনিয়া, কিরিবাতি, মাদাগাস্কার, মালদ্বীপ, মাইক্রোনেশিয়া, মন্টসেরাট, মোজাম্বিক, নেপাল, নিউয়ে, রুয়ান্ডা, সামোয়া, সেশেলস, সিয়েরা লিওন, শ্রীলঙ্কা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডাইনস, দ্য বাহামাস, দ্য গাম্বিয়া, তিমুর-লেস্তে, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, টুভালু ও ভানুয়াতু।

উল্লেখ্য, কিছু দেশে অন-অ্যারাইভাল বা বিমানবন্দরে ভিসা সুবিধা পাওয়া যায়। কিছু ক্ষেত্রে ই-ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। এ উন্নতি বাংলাদেশের আন্তর্জাতিক পরিচয় ও ভ্রমণের সহজতাকে আরও শক্তিশালী করেছে।

মতামত দিন