ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপিল শুনানিতে চতুর্থ দিনে ৫৩ প্রার্থীর মনোনয়নপত্র অনুমোদিত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাই নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) চলমান আপিলে মঙ্গলবার (১৩ জানুয়ারি) ৫৩ প্রার্থীর আপিল মঞ্জুর হয়েছে। একই দিনে ১৭ জন প্রার্থীর আপিল নামঞ্জুর করা হয়।
সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৭০টি আপিলের শুনানি অনুষ্ঠিত হয়। ইসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করেছে। আগামীকাল বুধবার ২৮১ থেকে ৩৮০ নম্বরের আপিলের শুনানি অনুষ্ঠিত হবে।
মনোনয়নপত্র বাছাই সংক্রান্ত আপিলে মোট ৬৪৫টি আবেদন জমা পড়ে। গত শনিবার থেকে শুরু হওয়া শুনানিতে প্রথম দিনে ৫১ জন, রোববার ৫৭ জন এবং সোমবার ৪১ জন প্রার্থীর আপিল মঞ্জুর হয়েছিল।
সংশোধিত নির্বাচনী তফসিল অনুযায়ী, আপিল শুনানি চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন, ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ, ২২ জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণা শুরু হয়ে চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত।

মতামত দিন