জাতীয়
ছবি: সংগৃহীত

বিজয় দিবসে আকাশে ৫৪ পতাকা উড়িয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের স্বীকৃতি পেলো বাংলাদেশ।

নিজেস্ব প্রতিবেদক:

বিজয় দিবসের বিশেষ অনুষ্ঠানে আকাশে ৫৪টি লাল-সবুজ জাতীয় পতাকা উড়িয়ে বিশ্বরেকর্ড স্থাপন করেছে বাংলাদেশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে রেকর্ডটি স্বীকৃতি দিয়েছে। প্যারাস্যুটিং প্রদর্শনিতে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর দক্ষ স্কাইডাইভাররা অংশ নেন, যা আর্মড ফোর্সেস ডিভিশন (এএফডি) পরিকল্পনা ও বাস্তবায়ন করে।

এই উদ্যোগ কেবল বিশ্বরেকর্ড নয়, বরং দেশের আত্মবিশ্বাস, শৃঙ্খলা এবং সশস্ত্র বাহিনীর পেশাদারিত্বের একটি উজ্জ্বল উদাহরণ হিসেবে মূল্যায়িত হয়েছে। বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর তেজগাঁওয়ের পুরোনো বিমানবন্দর সংলগ্ন প্যারেড গ্রাউন্ডে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

মতামত দিন