আবেদনের পরিপ্রেক্ষিতে ৪৬তম বিসিএসের মৌখিক পরীক্ষার নতুন সূচি ঘোষণা।
কিছু প্রার্থীর অনুরোধ বিবেচনায় নিয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ৪৬তম বিসিএসের মৌখিক পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন এনেছে। সংশোধিত সিদ্ধান্ত অনুযায়ী সাময়িকভাবে উত্তীর্ণ ১৬ জন প্রার্থীর ভাইভা নির্দিষ্ট একটি তারিখে অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) কমিশন সচিবালয় থেকে জারি করা এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পুনর্নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৬ জানুয়ারি (সোমবার) সকাল ১০টায় এসব প্রার্থীর মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে।
যাদের ক্ষেত্রে পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে, তারা হলেন— রেজিস্ট্রেশন নম্বর ১৮০০৪১৯১, ১১১৩৭৬৭২, ১৩০০৩৬১০, ১১০৩৮৬২৭, ১১০৫৪৪১৮, ১৪০০৪১১৫, ১১০৯৯৬৫৩, ১১০৫৮৮৪৫, ১১০০৯৪৪০, ১৪০২৩৫২৩, ১১১৫৫৮২৯, ১১০৫৮২৩২, ৫৫৯-৪৮০৫৫, ১১০৩৪৪১৪ এবং ১১০৮৩১৬৬।
কমিশন সূত্র জানিয়েছে, সংশ্লিষ্ট প্রার্থীদের ব্যক্তিগত আবেদনের ভিত্তিতেই মৌখিক পরীক্ষার সময় পুনর্নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত ২৭ নভেম্বর ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে পিএসসি। ওই ফলাফলে মোট চার হাজার ৫০ জন প্রার্থী সাময়িকভাবে উত্তীর্ণ হন।
মতামত দিন