জাতীয়
ছবি: সংগৃহীত

মালদ্বীপে ঘন কুয়াশার কারণে বিমান চলাচলে বিলম্ব, প্রবাসীদের সতর্ক করল দূতাবাস।

নিজেস্ব প্রতিবেদক:

মালদ্বীপে ঘন কুয়াশার প্রভাবে ঢাকাগামী এবং ঢাকা থেকে যাত্রা করা ফ্লাইটগুলোর সময়সূচিতে ব্যাঘাত দেখা দিয়েছে। এ অবস্থায় মালেতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস প্রবাসী যাত্রীদের সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে।

দূতাবাস মঙ্গলবার এক জরুরি বিজ্ঞপ্তিতে জানায়, কুয়াশার কারণে ফ্লাইটের অবতরণ ও উড্ডয়ন সময়মতো সম্পন্ন হচ্ছে না। অনেক বিমান বিলম্বিত হচ্ছে বা পরিবর্তিত সময়সূচি অনুযায়ী পরিচালিত হচ্ছে।

প্রবাসী যাত্রীদের জন্য দূতাবাস বিশেষ নির্দেশনা দিয়েছে, যাত্রার আগে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ সময় নিশ্চিত করতে। এছাড়া বিমানবন্দরে নির্ধারিত সময়ে পৌঁছানোর আগে অতিরিক্ত সময় রাখার পরামর্শও দেওয়া হয়েছে, যাতে যাত্রীদের অপ্রয়োজনীয় ঝামেলা এড়িয়ে যাওয়া যায়।

দূতাবাসের সতর্কবার্তায় বলা হয়েছে, যাত্রাপথে সময়সূচির হঠাৎ পরিবর্তন ঘটতে পারে, তাই সকল প্রবাসীকে তাদের যাত্রা পরিকল্পনায় সচেতন থাকা জরুরি।

মতামত দিন