জাতীয়
ছবি: সংগৃহীত

ঢাকা–বরিশাল মহাসড়কে কাভার্ডভ্যানের ধাক্কায়, ভ্যানের তিন যাত্রী নিহত।

নিজেস্ব প্রতিবেদক:

ঢাকা–বরিশাল মহাসড়কের মাদারীপুর অংশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে তিনজনের। একটি কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যান উল্টে গিয়ে ঘটনাস্থলেই নিহত হন ভ্যানের তিন যাত্রী।

এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার তাঁতীবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর মহাসড়কের একটি অংশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজে নামেন।

মস্তফাপুর হাইওয়ে থানার ওসি মামুন রশিদ জানান, নিহতরা ব্যাটারিচালিত ভ্যানের ওপর বসে ছিলেন। কাভার্ডভ্যানের ধাক্কায় তারা ঘটনাস্থলেই মারা যান। এখনো নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি। যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।

মতামত দিন