জাতীয়
ছবি: সংগৃহীত

এপ্রিলের শেষ দিকে শুরু এসএসসি পরীক্ষা ,সময়সূচি প্রকাশ।

নিজেস্ব প্রতিবেদক:

চলতি বছর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা এপ্রিল মাসের শেষ ভাগে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা কর্তৃপক্ষ। জাতীয় নির্বাচন ও রমজান মাস একসঙ্গে পড়ায় পরীক্ষার সময়সূচিতে এই পরিবর্তন আনা হয়েছে।

শিক্ষা বোর্ড সংশ্লিষ্টরা জানিয়েছেন, পরীক্ষা নির্বিঘ্ন করতে প্রশাসনিক ও একাডেমিক প্রস্তুতি প্রায় শেষ। পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষা ইতোমধ্যে নেওয়া হয়েছে এবং ফরম পূরণের কাজও শেষ পর্যায়ে।

প্রতি বছর ফেব্রুয়ারিতে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হলেও সাম্প্রতিক বছরগুলোতে সেই ধারা ভেঙেছে। করোনা পরিস্থিতির পর থেকেই পরীক্ষার ক্যালেন্ডারে ধারাবাহিক পরিবর্তন দেখা যাচ্ছে। এবারও একই বাস্তবতায় নির্ধারিত সময় পিছিয়ে নেওয়া হয়েছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দকার এহসানুল কবির জানান, মাঠপর্যায়ে প্রস্তুতি সন্তোষজনক। বিশেষ পরিস্থিতিতে ফরম পূরণের সময়সীমা সামান্য বাড়ানো হতে পারে, তবে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

শিক্ষা বোর্ড আশা করছে, আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যেই পরীক্ষার চূড়ান্ত সময়সূচি ও আনুষ্ঠানিক ঘোষণা সম্পন্ন করা যাবে।

মতামত দিন