জাতীয়
ছবি: সংগৃহীত

চার বিদেশস্থ প্রেস সচিবকে দেশে ফেরার নির্দেশ।

নিজেস্ব প্রতিবেদক:

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় দেশে বিদেশে অবস্থানরত চার জন প্রেস সচিবকে অবিলম্বে দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে দেশে ফিরে আসার নির্দেশ দিয়েছে। সম্প্রতি মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়।

দেশে ফেরার নির্দেশপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন— মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (প্রেস) সুফি আব্দুল্লাহিল মারুফ, সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল কার্যালয়ের প্রথম সচিব (প্রেস) মো. আরিফুর রহমান, সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব (প্রেস) আসাদুজ্জামান খান এবং জাপানের টোকিওতে বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব (প্রেস) মো. ইমরানুল হাসান।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ২০২৫ সালের ১৭ মার্চ এই কর্মকর্তাদের দেশ প্রত্যাবর্তনের জন্য ১৫ কার্যদিবসের মধ্যে দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়েছিল। পরে ১৩ এপ্রিল সেই নির্দেশ বাতিল করা হয় এবং নতুন কর্মকর্তা নিয়োগ না হওয়া পর্যন্ত তাঁরা দায়িত্ব পালন করতে থাকেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জানায়, নতুন কর্মকর্তা নিয়োগ সম্পন্ন হওয়ায় চার কর্মকর্তাকে অবিলম্বে দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। মিশনগুলোর নতুন কর্মকর্তাদের জন্য আর্থিক আদেশও ইতোমধ্যে জারি করা হয়েছে।


মতামত দিন