জাতীয়
ছবি: সংগৃহীত

নির্বাচনী আপিলের তৃতীয় দিনে ৪১ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা।

নিজেস্ব প্রতিবেদক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের হওয়া আপিলের তৃতীয় দিনে সোমবার ৭০টি আবেদন সমাধান করা হয়েছে। নির্বাচন কমিশন ৪১ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে, ২৩ জনের আবেদন বাতিল করা হয়েছে, ৫ জনের আপিল বিচারাধীন এবং ১ জন প্রার্থী নিজেই আবেদন প্রত্যাহার করেছেন।

শুনানি আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। মনোনয়ন ফিরে পাওয়া প্রার্থীরা সন্তুষ্টি প্রকাশ করেছেন, অন্যদিকে প্রার্থিতা না পাওয়া প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তাদের পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন।

দ্বৈত নাগরিকত্বের কারণে চট্টগ্রাম-৯ আসনের জামায়াত প্রার্থী এ কে এম ফজলুল হকের আপিল বাতিল করা হয়েছে। একই কারণে শেরপুর-২ আসনের বিএনপির প্রার্থী মোহাম্মদ ফাহিম চৌধুরীর মনোনয়ন স্থগিত রয়েছে।

নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী, মোট ৬৪৫টি আপিলের নিষ্পত্তি ১৮ জানুয়ারির মধ্যে সম্পন্ন হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি, চূড়ান্ত প্রার্থী তালিকা ও প্রতীক বরাদ্দ হবে ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি থেকে।

মতামত দিন