জাতীয়
ছবি: সংগৃহীত

ফরিদপুরে ট্রেনের ধাক্কায় পিকআপের ৩ জন নিহত, আহত ১৫।

নিজেস্ব প্রতিবেদক:

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় সোমবার দুপুরে ভাটিয়াপাড়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় একটি পিকআপে থাকা তিনজন নিহত হয়েছেন। ঘটনায় আরও ১৫ জন আহত হয়েছেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানিয়েছে, ডোবরা জনতা জুট মিল থেকে ২০–২৫ জন শ্রমিক কাজ শেষ করে পিকআপে করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে সোতাশী রেলক্রসিংয়ে পৌঁছালে কালুখালি থেকে ছেড়ে আসা ভাটিয়াপাড়া এক্সপ্রেস ট্রেন তাদের ধাক্কা দেয়। এতে পিকআপে থাকা আপন দুই ভাই—জব্বার মোল্লা (১৫) ও মো. মোল্লা (৩০)—সাথেই এক অজ্ঞাত নারী ঘটনাস্থলেই অথবা হাসপাতালে পৌঁছার আগে প্রাণ হারান।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রাজবাড়ী রেলওয়ে থানার ওসি মিজানুর রহমান জানান, নিহত তিনজনের বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে। রেল পুলিশ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনগত ব্যবস্থা নিচ্ছেন।

মতামত দিন