কুড়িলে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু।
নিজেস্ব প্রতিবেদক:
রাজধানীর কুড়িল বিশ্বরোডে ট্রেনের ধাক্কায় এক অজ্ঞাতনামা যুবক নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৩০ বছর।
দুর্ঘটনাটি ঘটেছে সোমবার (১২ জানুয়ারি) সকাল সোয়া ৯টার দিকে।
পথচারী মো. কায়েস আলী জানান, কুড়িল বিশ্বরোডের বিআরটিসি বাস কাউন্টারের পাশে রেল লাইনের পার্শ্ব দিয়ে যাচ্ছিলেন। তখন তিনি রক্তাক্ত অবস্থায় একজনকে পড়ে থাকতে দেখেন। দ্রুত স্থানীয় হাসপাতলে নেওয়ার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানকার চিকিৎসক বেলা ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানিয়েছেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। স্থানীয় কেউ তার পরিচয় জানাতে পারেননি।

মতামত দিন