জাতীয়
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকার জুলাই সনদ লঙ্ঘন করে পরবর্তী সরকারকে লঙ্ঘনের পথ দেখিয়েছে: ড.ইফতেখারুজ্জামান।

নিজেস্ব প্রতিবেদক:

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান সোমবার (১২ জানুয়ারি) জানিয়েছেন, অন্তর্বর্তী সরকার জারি করা বিভিন্ন অধ্যাদেশের মাধ্যমে পরবর্তী সরকারের জন্য আইন ও নীতি লঙ্ঘনের পথ প্রস্তুত করেছে।

ধানমন্ডির টিআইবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ‘অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ প্রণয়নে সংস্কার বিমুখতা’ শীর্ষক পর্যবেক্ষণ উপস্থাপনকালে তিনি বলেন, রাষ্ট্র সংস্কারের বিভিন্ন উদ্যোগ—যেমন সরকারের খাত ও আইনি সংস্কার, কমিশনের প্রতিবেদন ও জুলাই সনদ—আবারও বাস্তবে লক্ষ্যভ্রষ্ট হয়েছে।

ড. ইফতেখারুজ্জামান বলেন, পুলিশ কমিশন অধ্যাদেশের কার্যক্রমে কোনো ইতিবাচক পরিবর্তন দেখা যায়নি। বরং এটি ক্ষমতাসীন সরকারের স্বার্থের সুবিধার্থে ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণের সুযোগ সৃষ্টি করেছে। এছাড়া তিনি বলেন, গণভোট ছাড়া কোনো সংস্কার কমিশনের প্রতিবেদন কার্যকরভাবে বাস্তবায়নের জন্য নির্দিষ্ট কর্মপরিকল্পনা তৈরি হয়নি।

টিআইবি পরিচালক আরও মন্তব্য করেন, অন্তর্বর্তী সরকারের এমন পদক্ষেপ পরবর্তী সরকারকে আইন ও নীতির সঠিক প্রয়োগে বাধা দিয়েছে এবং সংস্কারের নামে বাস্তব জবাবদিহি ও সুশাসন প্রতিষ্ঠার প্রচেষ্টা সীমিত করে দিয়েছে।

মতামত দিন