জাতীয়
ছবি: সংগৃহীত

আসন্ন গণভোটের ‘হ্যাঁ’ পক্ষে প্রচারণা চালাবে সরকার এবং এ ক্ষেত্রে কোনো আইনগত বাধা নেই:প্রেস সচিব।

নিজেস্ব প্রতিবেদক:

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, আসন্ন গণভোটে অন্তর্বর্তী সরকার ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা পরিচালনা করবে এবং এটি আইনসম্মত।

রোববার (১১ জানুয়ারি) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, সরকারি পক্ষ ‘হ্যাঁ’ প্রচারণা চালানোর জন্য শীর্ষ আইনজ্ঞদের লিখিত অনুমোদন পেয়েছে।

নির্বাচনের সমস্ত কর্তৃপক্ষ প্রস্তুত এবং শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য ভোট নিশ্চিত করতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

শফিকুল আলম আরও জানান, প্রধান উপদেষ্টা ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছেন। ইউরোপীয় ইউনিয়ন এবার বড় একটি পর্যবেক্ষক দল পাঠাবে, যা আগের তিনটি নির্বাচনের ক্ষেত্রে হয়নি।

তিনি বলেন, নির্বাচনের ক্ষেত্রে সকল দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা হয়েছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে, তবে আইনশৃঙ্খলা বাহিনী এই পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত। বিশেষভাবে দেখা গেছে, নারী ও তরুণ ভোটারদের মধ্যে ভোটপ্রতি আগ্রহ তীব্র।

প্রেস সচিব শেষ করেন, নির্বাচনের আগে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি ভালো। কিছু বিচ্ছিন্ন ঘটনায় সরকার সক্রিয়ভাবে হস্তক্ষেপ করেছে এবং অভিযুক্তদের শনাক্ত ও আটক করা হয়েছে।


মতামত দিন