ইউরোপীয় ইউনিয়ন এই নির্বাচনের গুরুত্ব অনেক বেশি মনে করছে :প্রেস সচিব।
বাংলাদেশের আসন্ন নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) পর্যবেক্ষক দল পাঠাতে যাচ্ছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম রোববার (১১ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেন।
একই দিনে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান ইয়ার ইয়াবস প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পরে সাংবাদিকদের সঙ্গে আলাপে প্রেস সচিব শফিকুল আলম জানান, প্রধান উপদেষ্টা ইইউ প্রতিনিধিদলকে জানিয়েছেন, গণভোটে সরকার ‘হ্যাঁ’ ভোট চাইতে পারে এবং এতে আইনগত কোনো প্রতিবন্ধকতা নেই। দেশের শীর্ষ আইনজ্ঞরাও এ বিষয়ে ইতিবাচক মত দিয়েছেন।
প্রেস সচিব আরও জানান, নির্বাচনের আগে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক, এবং আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল এখন শক্তিশালী। যদিও তফসিল ঘোষণার পর কিছু ঘটনা ঘটেছে, তবুও অভিযুক্তদের দ্রুত আটক করা হয়েছে। তিনি আশ্বাস দেন, নির্বাচনে সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা হয়েছে।

মতামত দিন