জাতীয়
ছবি: সংগৃহীত

কুমিল্লা-২ আসনের সীমানা আগের অবস্থায় বহাল,হাইকোর্টের রায় স্থগিত করেছে সুপ্রিম কোর্ট।

নিজেস্ব প্রতিবেদক:

কুমিল্লা-২ আসনের সীমানা সংশোধনের বিষয়টি নিয়ে হাইকোর্টের গেজেট অবৈধ ঘোষণাকে সুপ্রিম কোর্টের চেম্বার আদালত স্থগিত করেছেন।

রোববার (১১ জানুয়ারি) নির্বাচন কমিশনের আবেদন নিষ্পত্তির পর এই আদেশ দেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক।

শুনানিতে ইসির পক্ষে অংশ নেন আইনজীবী কামাল হোসেন মিয়াজী। শুনানির পর জানানো হয়, স্থগিতাদেশের ফলে কুমিল্লা-১ আসনের মধ্যে মেঘনা ও দাউদকান্দি উপজেলা এবং কুমিল্লা-২ আসনে হোমনা ও তিতাস উপজেলা আগের অবস্থায়ই বহাল থাকবে।

এর আগে ৮ জানুয়ারি হাইকোর্টের একটি বেঞ্চ, বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বে, কুমিল্লা-২ আসনের সীমানা পরিবর্তন করে ইসির গেজেটকে অবৈধ ঘোষণা করে। আদালত ওই সময়ে নির্দেশ দেন, সীমানা পুনর্বহাল করে ২৪ ঘণ্টার মধ্যে সংশোধিত গেজেট প্রকাশ করতে হবে।

মতামত দিন