ঢাকা মর্নিং ফেস্ট ২০২৬ অনুষ্ঠিত,হাতিরঝিলে ভোরের উৎসব।
ঢাকার হাতিরঝিলে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে ঢাকা মর্নিং ফেস্ট ২০২৬, যা RYZE প্রেজেন্টস, ব্র্যান্ড সলিউশন লিমিটেড ও লিডারস ফোরামের যৌথ উদ্যোগে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানটি সুস্থতা, বিনোদন ও সামাজিক মেলবন্ধনের এক অনন্য মিলনক্ষেত্র হিসেবে তৈরি হয়েছে।
ফেস্টের মূল আকর্ষণ ছিল ৭.৫ কিলোমিটার মর্নিং রান, যেখানে বিভিন্ন বয়সের নাগরিক অংশ নেন। ভোরের প্রাকৃতিক পরিবেশে দৌড়টি অংশগ্রহণকারীদের মধ্যে সক্রিয় জীবনধারার বার্তা ছড়িয়ে দেয়।
অনুষ্ঠানের টাইটেল স্পন্সর RYZE, যা তরুণদের মধ্যে জনপ্রিয় এআই-চালিত ডিজিটাল লাইফস্টাইল ব্র্যান্ড। তারা এআই টুলস, গেমস, মিউজিক ও অন্যান্য ডিজিটাল সেবা দিয়ে তরুণদের সৃজনশীলতা বিকাশে সহায়তা করছে।
রানের পর অংশগ্রহণকারীরা হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে মিলিত হন। এখানে লাইভ মিউজিক সেশনে শিল্পী শাওন গানওয়ালা ও সুফিতানের কাওয়ালি পরিবেশন উৎসবকে প্রাণবন্ত করে তোলে। এছাড়া আয়োজন করা হয় লোকাল শীতকালীন ফুড ফেস্ট, যেখানে বিভিন্ন ধরনের পিঠাপুলি ও স্থানীয় খাবারের স্বাদ নেওয়া যায়।
আয়োজকরা জানিয়েছেন, ফেস্টের লক্ষ্য হলো নগরবাসীর মধ্যে ভোরের সংস্কৃতি গড়ে তোলা, শরীরচর্চা ও সমমনা মানুষের সঙ্গে সামাজিক সংযোগ বৃদ্ধি করা। অংশগ্রহণকারীদের উষ্ণ সাড়া ভবিষ্যতে আরও বড় আয়োজনের ইঙ্গিত দিয়েছে।

মতামত দিন