জাতীয়
ছবি: সংগৃহীত

রাজধানীতে পাইপলাইনের ক্ষতি ও সরবরাহ ঘাটতিতে কয়েক দিন ধরে গ্যাসের চাপ কম।

নিজেস্ব প্রতিবেদক:

ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় টানা কয়েক দিন ধরে গ্যাসের চাপ না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা। রান্না থেকে শুরু করে দৈনন্দিন কাজকর্মে ব্যাপক বিঘ্ন ঘটছে।

এই পরিস্থিতির কারণ ব্যাখ্যা করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, গ্যাস বিতরণ লাইনের ক্ষতি এবং শহরে সরবরাহ কম থাকায় রাজধানীতে তীব্র স্বল্পচাপ দেখা দিয়েছে।

তিতাসের তথ্য অনুযায়ী, আমিন বাজার এলাকায় তুরাগ নদীর তলদেশ দিয়ে যাওয়া একটি বিতরণ পাইপলাইনে মালবাহী ট্রলারের নোঙরের আঘাতে ক্ষতি হয়। পরে পাইপলাইন মেরামত করা হলেও মেরামতের সময় লাইনের ভেতরে পানি ঢুকে পড়ে। একই সময়ে জাতীয় গ্রিড থেকে ঢাকায় গ্যাস সরবরাহও কমে যায়।

এই দুই কারণে মহানগরীর বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ অস্বাভাবিকভাবে কমে গেছে বলে জানানো হয়। পরিস্থিতি স্বাভাবিক করতে কারিগরি কাজ ও সরবরাহ ব্যবস্থাপনায় তৎপরতা অব্যাহত রয়েছে।

এদিকে সাময়িক এই দুর্ভোগের জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

মতামত দিন