পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তার পদস্থাপন ও বদলি।
পুলিশ সদর দপ্তরের বিভিন্ন ইউনিটের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তা নতুন পদে বদলি হয়েছেন। বুধবার (৭ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহবুবুর রহমান এই বদলির প্রজ্ঞাপন জারি করেছেন, যা রাষ্ট্রপতির অনুমোদনের মাধ্যমে কার্যকর হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সিআইডি ডিআইজি এসএম ফজলুর রহমানকে রাজারবাগ পুলিশ টেলিকমে, আরেক সিআইডি ডিআইজি মো. সাজ্জাদুর রহমানকে এপিবিএনের ডিআইজি হিসেবে স্থানান্তর করা হয়েছে। সিআইডির অতিরিক্ত ডিআইজি রায়হান উদ্দিন খানকে ডিএমপির যুগ্ম কমিশনার পদে বদলি করা হয়েছে। ট্যুরিস্ট পুলিশ এসপি খন্দকার খালিদ নুরকে ডিএমপির উপপুলিশ কমিশনার করা হয়েছে।
নোয়াখালী পিটিসির পুলিশ সুপার আসমা বেগম রিটাকে এপিবিএন সদর দপ্তরের কমান্ড্যান্টে বদলি করা হয়েছে। খুলনা পিটিসির এসপি সোমা হাপাংকে ময়মনসিংহের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে স্থানান্তর করা হয়েছে।
এছাড়া ডিএমপির যুগ্ম কমিশনার ও ট্যুরিস্ট পুলিশে বদলির আদেশপ্রাপ্ত ডিআইজি মোহাম্মদ ওসমান গণিকে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার, আর ডিএমপির যুগ্ম কমিশনার ও নৌ-পুলিশে বদলির আদেশপ্রাপ্ত ডিআইজি সানা শামীনুর রহমানকে ডিএমপির অতিরিক্ত কমিশনার হিসেবে নিয়োগ করা হয়েছে।
এসবি অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফয়েজুল কবিরকে এসবির ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। নৌ-পুলিশ চট্টগ্রাম অঞ্চলের এসপি আ ফ ম নিজাম উদ্দিন, এসবির বিশেষ পুলিশ সুপার মাহফুজা লিজা এবং এসবির অতিরিক্ত পুলিশ সুপার মো. যায়েদ শাহরীয়াকে পুলিশ সদর দপ্তরে স্থানান্তর করা হয়েছে।
একই প্রজ্ঞাপনে কিছু বদলির আদেশও বাতিল করা হয়েছে। এসবির বিশেষ পুলিশ সুপার ও সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মনিরুজ্জামানকে ডিএমপির উপপুলিশ কমিশনার হিসেবে বদলির আদেশ বাতিল করা হয়েছে। রেলওয়ে পুলিশের এসপি ও সুপারনিউমারারিতে অতিরিক্ত ডিআইজি মো. সাইফুল হকের বদলির আদেশও বাতিল করা হয়েছে।

মতামত দিন