জাতীয়
ছবি: সংগৃহীত

‘বন ও বৃক্ষ সংরক্ষণ’ নিয়ে নতুন বিধান:গাছে পেরেক ঠুকলে জরিমানা ২০ হাজার।

নিজেস্ব প্রতিবেদক:

গাছ বা বনাঞ্চলের অবহেলা ও ক্ষতি রোধের জন্য নতুন আইন জারি করেছে সরকার। ‘বন ও বৃক্ষ সংরক্ষণ অধ্যাদেশ, ২০২৬’-এর অধীনে কোনো ব্যক্তি যদি পেরেক, লোহা বা অন্য কোনো ধাতব বস্তু ব্যবহার করে গাছের ক্ষতি করে, তাহলে তাকে সর্বোচ্চ ২০ হাজার টাকা জরিমানা করা যেতে পারে।

অধ্যাদেশে বিশেষভাবে বলা হয়েছে, বাণিজ্যিক উদ্দেশ্য ছাড়া কোনোভাবেই গাছের শিকড়, তনা বা কাণ্ডে ক্ষতি করা যাবে না। এ বিধান অমান্য করলে আদালত জরিমানার ব্যবস্থা করবে।

একই সঙ্গে সরকার অনুমোদন প্রদান করলে নির্দিষ্ট ধরনের বন বা গাছ কর্তন করা সম্ভব হবে। এই অনুমোদন প্রক্রিয়ায় প্রধান বন সংরক্ষক সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের বৃক্ষ সংরক্ষণ দায়িত্ব দেবেন। গাছ কাটার অনুমতির জন্য আবেদনকারীর কাছে গাছের প্রজাতি, সংখ্যা, উচ্চতা ও কাটার কারণ উল্লেখ করা বাধ্যতামূলক। আবেদন যাচাই-বাছাই ও সরেজমিন পরিদর্শনের পর ৩০ দিনের মধ্যে লিখিত সিদ্ধান্ত জানানো হবে।

অধ্যাদেশে আরও বলা হয়েছে, সরকারি, সামাজিক বা শিক্ষাপ্রতিষ্ঠানের অন্তর্গত গাছ বা বন কর্তনের ক্ষেত্রে কঠোর নিয়ন্ত্রণ থাকবে। যে কোনো গাছ অবৈধভাবে কাটা হলে সর্বোচ্চ এক লাখ টাকা জরিমানা করা যাবে।

মতামত দিন