দীর্ঘ বিরতির পর আবারও ঢাকা-করাচি রুটে বিমানের ফ্লাইট শুরুর তারিখ ঘোষণা।
দীর্ঘ বিরতির পর আবারও পাকিস্তানের করাচির সঙ্গে সরাসরি আকাশপথে যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ। আগামী ২৯ জানুয়ারি থেকে ঢাকা-করাচি-ঢাকা রুটে আন্তর্জাতিক ফ্লাইট চালু করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
বুধবার (৭ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক পর্যায়ে সপ্তাহে দুই দিন—বৃহস্পতিবার ও শনিবার—এই রুটে ফ্লাইট পরিচালনা করা হবে। নতুন রুটটি চালু হলে দুই দেশের মধ্যে যাত্রী চলাচল আরও সহজ হবে বলে আশা করছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি।
ফ্লাইট সময়সূচি অনুযায়ী
ঢাকা থেকে ফ্লাইট ছেড়ে যাবে রাত ৮টায় এবং করাচিতে পৌঁছাবে রাত ১১টায় (স্থানীয় সময়)।
অন্যদিকে করাচি থেকে ফ্লাইট ছাড়বে রাত ১২টায় এবং ঢাকায় পৌঁছাবে ভোর ৪টা ২০ মিনিটে।
বিমান কর্তৃপক্ষ মনে করছে, এই রুট চালুর ফলে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ভ্রমণ, বাণিজ্য ও পারস্পরিক যোগাযোগ নতুন গতি পাবে।
মতামত দিন