ঢাকা বোর্ডের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ।
ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ২০২৬ সালের এসএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা ঘোষণা করেছে। প্রশাসনিক কারণে এবং পরীক্ষার্থীর সংখ্যা কম হওয়ায় মোট ১৭টি কেন্দ্র এবং ২২১টি ভেন্যু বাতিল করা হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। একই সঙ্গে বোর্ডের ওয়েবসাইটে চূড়ান্ত কেন্দ্র তালিকাও প্রকাশ করা হয়েছে।
এর আগে, ৫ জানুয়ারি প্রশাসনিক কারণে এবং পরীক্ষার্থীর সংখ্যা কমে যাওয়ায় কিছু কেন্দ্র বাতিলের সিদ্ধান্ত জানানো হয়েছিল। বাতিলকৃত কেন্দ্রের মধ্যে উল্লেখযোগ্য কিছু হল— ঢাকা-৬৯ (হাজি এম. এ. গফুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়), ঢাকা-৭৮ (হাজি বিল্লাত আলী আদর্শ উচ্চ বিদ্যালয়), শিবালয়-২ (রাওয়ান ইনে রমজান স্কুল অ্যান্ড কলেজ), জয়ানগর জুলমত আলী উচ্চ বিদ্যালয়, কামারখালী উচ্চ বিদ্যালয় এবং মির্জাপুর ক্যাডেট কলেজ।
তাছাড়া আরও কিছু কেন্দ্র যেমন করটিয়া এইচ. এম. ইনস্টিটিউশন, তালমা নাজিমুদ্দীন উচ্চ বিদ্যালয়, নগরকান্দা-২ সৈয়দা সাজেদা চৌধুরী উচ্চ বালিকা বিদ্যালয়, ডামুড্যা-২ কনেশ্বর এস সি এডওয়ার্ড ইনস্টিটিউশন, রাড়ী কান্দি হাজী বাড়ী উচ্চ বিদ্যালয়, চরভাগা বঙ্গবন্ধু আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং ঢাকা-৩০ আনোয়ারা বেগম মুসলিম উচ্চ বালিকা বিদ্যালয়ও বাতিল হয়েছে।
বালিয়াকান্দি-২ কেন্দ্রের অধীন লিয়াকত আলী স্মৃতি স্কুল অ্যান্ড কলেজও পরীক্ষার্থীর সংখ্যা কম থাকায় বাতিল করা হয়েছে। বিদেশে অবস্থিত এ্যাথেন্স (গ্রিস) কেন্দ্রের বাংলাদেশ দোয়েল একাডেমিও সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
মতামত দিন