জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন।
মঙ্গলবার (৬ জানুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) এবং হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোটিং বিকেল ৩টায় সমাপ্ত হয়।
ভোটগ্রহণের সময় ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ ছিল। শিক্ষার্থীরা লাইন ধরে ভোটকেন্দ্রে প্রবেশ করছিলেন। বিশেষভাবে নারী শিক্ষার্থীদের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল।
নির্বাচনের সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি পুলিশ, র্যাবের ডগ স্কোয়াড, সোয়াট টিম এবং স্বেচ্ছাসেবী হিসেবে বিএনসিসি, রোভার স্কাউট ও রেঞ্জার ইউনিটি দায়িত্ব পালন করেছিল।
নির্বাচনের আগে সকাল সোয়া ৮টার দিকে পোলিং এজেন্ট এবং প্রার্থীরা কেন্দ্রগুলোতে প্রবেশ করেন। এরপর ৯টায় ভোটগ্রহণ শুরু হয়। শিক্ষার্থী, কর্মকর্তা ও সাংবাদিকদের প্রবেশ সীমিত রাখা হয়।
মতামত দিন