জাতীয়
ছবি: সংগৃহীত

নির্বাচনি নিরাপত্তায় ডিএমপিতে নতুন পদায়ন, ইসির সম্মতিতে ১৪ কর্মকর্তা দায়িত্বে

নিজেস্ব প্রতিবেদক:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা ব্যবস্থাপনা জোরদারে ডিএমপির একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তাকে নতুনভাবে দায়িত্ব দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের সম্মতির ভিত্তিতে এসব পদায়ন কার্যকর করা হয়েছে।

ডিএমপি সূত্র জানায়, যুগ্ম পুলিশ কমিশনার পদমর্যাদার একজন এবং উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার ১৩ জন কর্মকর্তাকে নির্বাচনি দায়িত্বে পদায়ন করা হয়েছে। সোমবার (৫ জানুয়ারি ২০২৬) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, এনডিসি স্বাক্ষরিত আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়।

আদেশে উল্লেখ করা হয়, নির্বাচন কমিশন সংশ্লিষ্ট কর্মকর্তাদের পদায়নে সম্মতি দেওয়ায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পাশে উল্লেখিত দায়িত্বস্থলে কাজ করবেন তারা। আদেশ জারির সঙ্গে সঙ্গেই এটি কার্যকর হয়েছে।

ডিএমপি কর্মকর্তারা বলছেন, ভোটকেন্দ্র ও আশপাশের এলাকার নিরাপত্তা, শৃঙ্খলা রক্ষা এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় এই পদায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।





মতামত দিন