গুজব ও অপতথ্যের অভিযোগ জানাতে চালু হলো আলাদা হটলাইন
দেশজুড়ে ছড়িয়ে পড়া গুজব, মিসইনফরমেশন ও ডিসইনফরমেশনের বিরুদ্ধে অভিযোগ জানানোর জন্য নতুন একটি হটলাইন সেবা চালু করা হয়েছে। জাতীয়, ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক—সব পর্যায় থেকেই এখন এসব বিষয়ে অভিযোগ গ্রহণ করা হবে।
সোমবার (৫ জানুয়ারি) প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক ঘোষণায় এ তথ্য জানানো হয়।
ঘোষণা অনুযায়ী, গুজব বা অপতথ্য সংক্রান্ত অভিযোগ জানাতে ০১৩০৮৩৩২৫৯২ নম্বরে সরাসরি যোগাযোগ করা যাবে। পাশাপাশি notify@ncsa.gov.bd ঠিকানায় ই-মেইলের মাধ্যমেও অভিযোগ পাঠানোর সুযোগ রাখা হয়েছে।
কর্তৃপক্ষ আশা করছে, এই উদ্যোগের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন অনলাইন ও অফলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া ভুয়া তথ্য শনাক্ত ও প্রতিরোধে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হবে।
মতামত দিন