জাতীয়
ছবি: সংগৃহীত

নির্বাচনের জন্য ৩২৫ ভোটকেন্দ্রে জরুরি বিদ্যুৎ সংযোগের নির্দেশ ইসির

নিজেস্ব প্রতিবেদক:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি অংশ হিসেবে, নির্বাচন কমিশন (ইসি) দেশের যেসব ভোটকেন্দ্রে বিদ্যুৎ সংযোগ নেই, সেখানে দ্রুততম সময়ে বিদ্যুৎ পৌঁছানোর নির্দেশ দিয়েছে।

রোববার (৪ জানুয়ারি) ইসির পক্ষ থেকে বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিবকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোট ও সংসদ নির্বাচনের সুষ্ঠু ব্যবস্থার জন্য বিদ্যুৎ সংযোগ অপরিহার্য।

দেশের মোট ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্রের মধ্যে ৩২৫টিতে এখনও বিদ্যুৎ পৌঁছায়নি।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, ভোটকেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরা, ইভিএম (যেখানে প্রযোজ্য) ব্যবহার এবং প্রিজাইডিং কর্মকর্তাদের অফিসিয়াল কাজের সুবিধার্থে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ থাকা বাধ্যতামূলক। এই কারণে বিদ্যুৎ বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তাগিদ দেওয়া হয়েছে।

কমিশন জানায়, ভোটকেন্দ্রগুলোতে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে যাতে নির্বাচন স্বচ্ছ, অংশগ্রহণমূলক এবং নির্বিঘ্নভাবে সম্পন্ন হয়।

মতামত দিন