ঢাকায় সচিবালয় যমুনা ও সরকারি এলাকায় সভা-সমাবেশ মিছিল ও মানববন্ধন নিষিদ্ধ ঘোষণা ডিএমপির।
নিজেস্ব প্রতিবেদক:
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সোমবার থেকে রাজধানীর প্রধান সরকারি এলাকা ও সচিবালয় সংলগ্ন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল ও মানববন্ধন নিষিদ্ধ করেছে।
রোববার (৪ জানুয়ারি) দুপুরে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬)-এর ২৯ ধারার ক্ষমতাবলে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটি কার্যকর থাকবে।
নিষিদ্ধ এলাকায় রয়েছে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন, যমুনা ও পার্শ্ববর্তী এলাকা, বাংলাদেশ সচিবালয় ও সংলগ্ন এলাকা, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, কাকরাইল মসজিদ ক্রসিং, অফিসার্স ক্লাব ক্রসিং এবং মিন্টু রোড ক্রসিং। এসব এলাকায় সকল ধরনের জনসমাগমমূলক কর্মসূচি—অবস্থান ধর্মঘট, শোভাযাত্রা, মানববন্ধন, মিছিল বা অন্যান্য সভা—সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।

মতামত দিন