জাতীয়
ছবি: সংগৃহীত

মোবাইল ব্যবসায়ীদের সড়ক অবরোধ:পুলিশ জলকামান,সাউন্ড গ্রেনেড ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে।

নিজেস্ব প্রতিবেদক:

রোববার (৪ জানুয়ারি) সকালে রাজধানীর কারওয়ান বাজারে মোবাইল ফোন ব্যবসায়ীরা সার্ক ফোয়ারা মোড়ে অবস্থান নিয়ে নতুন ধরনের প্রতিবাদ শুরু করেন। ব্যবসায়ীরা ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার (এনইআইআর) কার্যক্রম, বিটিআরসির ভবনে হামলার ঘটনায় গ্রেপ্তারদের মুক্তি এবং কিছু প্রশাসনিক সংস্কারের দাবিতে এই কর্মসূচি ঘোষণা করেন।

সকালে বেলা সাড়ে ১০টায় সড়কে অবস্থান নেওয়া ব্যবসায়ীরা নানা স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুপুরে পুলিশ প্রথমে জলকামান ব্যবহার করে। পরে লাঠিপেটা ও সাউন্ড গ্রেনেডের মাধ্যমে সড়ক থেকে তাদের সরিয়ে দেয়। এ সময় কয়েকজনকে আটক করা হয়।

তেজগাঁও থানার পুলিশ জানায়, ব্যবসায়ীরা সড়ক অবরোধের চেষ্টা করেছিলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সরিয়ে দিয়েছে এবং কিছু ব্যক্তিকে আটক করা হয়েছে।

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া এক ব্যবসায়ী বলেন, “আমরা এনইআইআর সমর্থন করি, কিন্তু কিছু সংস্কার জরুরি। বহুবার আমাদের দাবি জানিয়েছি, কিন্তু শোনেনি। তাই বাধ্য হয়ে সড়কে নেমেছি।”

উল্লেখ্য, ১ জানুয়ারি থেকে সরকারি উদ্যোগে চালু হয়েছে এনইআইআর ব্যবস্থা। এর মাধ্যমে সব মোবাইলের আইএমইআই নম্বর জাতীয় ডাটাবেসে যুক্ত হবে। ব্যবসায়ীরা শুরু থেকেই এই ব্যবস্থায় অসুবিধা ও সংস্কারের প্রয়োজনের কথা জানিয়ে আসছেন।

মতামত দিন